গভীর শোক ও বেদনার সঙ্গে জানানো যাচ্ছে যে, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ মেহেরাব হোসাইন (রোল নং ২৫০৩০০৯) ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ০৯ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ বুধবার ভোর ৬টার দিকে ঢাকার বিআরবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
এই অকাল মৃত্যুতে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) পরিবার গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে। সিএসই পরিবার মরহুমের রুহের মাগফিরাত কামনা করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছে আন্তরিক সমবেদনা।